October 12, 2026, 2:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে এক যুবতীর কব্জি কেটে নেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে ওই যুবতীর বাবা-মাও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। পরে আহত তিনজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হোটেল বাজার এলাকার রিপন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আহত যুবতী স্মৃতি আক্তার (২২)। তার বাবা সেলিম (৫০) ও মা রেবেকা সুলতানা কামনা (৪২) হামলায় গুরুতর আহত হন।
এ ঘটনায় সায়ন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আবু তালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সেলিমের বাসায় হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুরু হলে আশপাশের লোকজন ছুটে আসেন। অভিযোগ রয়েছে, এর আগেই সায়ন ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের ওপর হামলা চালান। হামলায় স্মৃতি আক্তারের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা ও মাও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমঘটিত বিরোধের জেরে ঘটেছে বলে স্থানীয়ভাবে আলোচনা থাকলেও এর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলার পেছনে কী বিরোধ ছিল এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর অভিযুক্ত সায়ন পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানা গেছে বলে জানান মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান
একই পরিবারের তিনজনের ওপর মধ্যরাতের এই হামলায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণীর হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net