November 4, 2026, 2:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ

খোকসায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

হুমায়ুন কবির/
“মহামারি কেভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ জুলাই কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের হলরুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খোকসা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, চলামান করোনাভাইরাসকালীন সিজারিয়া এর পরিবর্তে নরমাল ডেলিভারি অনেক বেড়েছে। এটা খুব ভালো একটি খবর। সেই সাথে জনসংখ্যা নিয়ন্ত্রণে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকারের সকল পদক্ষেপ যথাযথভাবে পালন করে যাচ্ছে পরিবার পরিকল্পনা কর্মীরা। পরিবার পরিকল্পনার সকল কর্মকর্তা কর্মচারীরা একসাথে টিমওয়ার্ক করে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আরো সুফলে জনগনের পাশে দাঁড়াবে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় পাঁচজনকে পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net