October 14, 2026, 3:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

বাংলাদেশ থেকে পাট চায় পাকিস্থান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্থান বাংলাদেশ থেকে কাঁচা পাট কিনতে আগ্রহী। পাটের অভাবে সেদেশে বন্ধ হয়ে যাচ্ছে একর পর এক পাটকল।ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত হওয়ায় এ ঘটনা ঘটেছে। পাকিস্থান ছিল ভারতের পাটের অন্যতম ক্রেতা। বিপাকে পড়া পাটকলগুলোকে চালু রাখতে এবং বিশ্ব বাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে পাট আমদানির কৌশল নির্ধারণ করেছে ইমরান খানের সরকার।

ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত পাট উৎপাদনে শীর্ষে রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক মুখ থুবড়ে পড়েছে। ফলে পাকিস্তান চাইলেও এ মুহূর্তে ভারত থেকে পাট আমদানি করতে পারবে না।

ইসলামাবাদ ইতোমধ্যে ঢাকা থেকে মুক্ত বাণিজ্য চুক্তিতে পাট আমদানির জন্য তোড়জোড় শুরু করেছে বলেও ডনের প্রতিবেদনে বলা হয়েছে। কবে নাগাদ এই আমদানি প্রক্রিয়া শুরু হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি সেখানে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net