August 25, 2026, 5:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

করোনা প্রতিরোধ-চিকিৎসা কার্যক্রম তদারকিতে টাস্কফোর্স

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

করোনাভাইরাস প্রতিরোধ ও এ সংক্রান্ত চিকিৎসা কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারকির জন্য টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ টাস্কফোর্স কমিটি গঠন করে আদেশ জারি করা হয়। ৯ সদস্যের টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য)।
আদেশে বলা হয়, করোনা প্রতিরোধ ও আক্রান্তদের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ পর্যন্ত জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও যেসব কমিটি গঠন করা হয়েছে তাদের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারকির জন্য টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন), স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন), অর্থ বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন), জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন), স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) ও আইডিসিআর-এর পরিচালক। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (জনস্বাস্থ্য-১) টাক্সফোর্স কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।টাস্কফোর্স কমিটিকে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও যেসব কমিটি গঠন করা হয়েছে তাদের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারকি করতে বলা হয়েছে।এছাড়া কমিটি তাৎক্ষণিকভাবে করোনা সংক্রান্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত অভিযোগ ও তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

কমিটির অন্যান্য কাজের মধ্যে রয়েছে- বিভিন্ন কমিটির গৃহীত সিদ্ধান্তের সমন্বয়, যেসব হাসপাতাল ও ল্যাবে করোনা পরীক্ষা করা হয় তাদের লাইসেন্সের যথার্থতা পরীক্ষা, করোনা পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি যথাযথভাবে আদায় হচ্ছে কিনা তা মনিটরিং, যেসব হাসপাতালে করোনা পরীক্ষা হয় সেখানে পর্যাপ্ত জনবল ও পরীক্ষার যথাযথ ফ্যাসিলিটি আছে কিনা তা যাচাই করা।

টাস্কফোর্স কমিটি ৫০ শয্যার উপরের হাসপাতালগুলোতে কাজ করবে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, টাস্কফোর্স কমপক্ষে প্রতি দুই মাসে একবার সভা করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net