September 19, 2026, 7:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

কুষ্টিয়ায় ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া পুলিশ মেহেরপুর সীমান্ত থেকে আসা ফেন্সিডিলের একটি বড় চালান আটকে দিয়েছে। চালানে ছিল ৫০০ বোতল ফেন্সিডিল। এ সময় আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিসাকুন্ডি পুলিশ বক্সের সামনে থেকে এই ফেন্সিডিল চালানটি আটক করা হয়।
আটক দ্‌ুই মাদক ব্যবসায়ী হলো মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের মথুরাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে সাইদ আলী (২২) ও একই গ্রামের তানসেনের ছেলে রজব আলী (২৪)।
খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই খোরশেদ আলম জানান, মঙ্গলবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী থেকে অভিনব কায়দায় মাদকের বড় চালান কুষ্টিয়া আসছে। পুলিশ গাংনী থেকে আসা কুষ্টিয়া গামী পাটকাঠি বোঝায় একটি নছিমনে অভিযান চালায়। নসিমনের মধ্যে পাটখড়ির মধ্যে ৫০০ বোতল ফেন্সিডিল বিশেষ কায়দায় লুকানো ছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net