August 25, 2026, 6:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

খোকসায় স্কুল শিক্ষকসহ ৭ জুয়াড়ী গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্কুল শিক্ষকসহ ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে খোকসা পুলিশ।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইদ্রিস আলী জানান বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের গণেশপুর বাজারে দুই শিক্ষকসহ ৫ জন মিলে জুয়ার আসর বসিয়েছিল।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং জুয়াখেলা অবস্থায় গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো চাঁদট ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান (৫৮) ও সহকারি শিক্ষক আবু নাসের হাসান জাহিদ (৫২)। আজইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪৫), একই গ্রামের মোঃ মাহবুবুর রহমান (৪৬), গনেশপুর গ্রামের মৃত রহমান সাহা ছেলে রহিম সাহা (৬০), শাহাদাত হোসেনের ছেলে সুমন (৩৫) ও মোঃ আমান বক্সের ছেলে হাশিম রেজা (২২)।
ওসি জানান তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) তাদেরকে কুষ্টিয়া কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net