February 28, 2026, 1:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

দৈনিক কুষ্টিয়া ক্রীড়াঙ্গন/
স্কিল ট্রেনিং ক্যাম্পের জন্য ৪৫ সদস্যের প্রাথমিক অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ৪৫ জন ক্রিকেটার আগামী চার সপ্তাহের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করবে।
২৩ আগস্ট থেকে শুরু হবে ক্যাম্প। শেষ হবে ১৮ সেপ্টেম্বর।
সোমবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করে বিসিবি। তবে ক্যাম্পে যোগ দেওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারকে করোনা টেস্টে করানো হবে। যুবাদের করোনা পরীক্ষা করানো হবে ১৫-১৯ আগস্ট।
এই ৪৫ জন ক্রিকেটারকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে ১৫ জন ক্রিকেটার রয়েছেন। স্কিল ট্রেনিংয়ের সময় ৮টি অনুশীলন ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।
৪৫ জন ক্রিকেটারের নাম
গ্রুপ ১ এর ১৫ জন ক্রিকেটার: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, মো. হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বাইজিদ মিয়া (রোমান), শাহরিয়ার আলম মোহহীন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ আশরাফুল হাসান রোহান ও হাসিব হাওলাদার।
গ্রুপ ২ এর ১৫ জন ক্রিকেটার: অনিক চাকি, অনিক সরকার সেতু, ইমন আলী, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, মোহাম্মদ জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত ও আরাফাত ইসলাম।
গ্রুপ ৩ এর ১৫ জন ক্রিকেটার: সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন অহিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লাহ, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী সুমন, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মইনুল হাসান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net