October 14, 2026, 6:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খেতাবপ্রাপ্ত-যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের গাড়ির ফিটনেস ফি মওকুফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দেশে খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের গাড়ির ফিটনেস ফি মওকুফ করেছে সরকার। এজন্য ‘মোটর ভেহিক্যাল রেগুলেশন, ১৯৮৪’ এর সংশোধনী এনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গেজেট আকারে প্রকাশ করেছে।
বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন থেকে যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, মৃত যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্ত্রীর ব্যবহৃত গাড়ির ফিটনেস সনদের ফি মওকুফ করা হয়েছে।
এ সুবিধা পেতে ফিটনেস সনদ ইস্যু বা নবায়নের সময় মুক্তিযোদ্ধার সনদের অনুলিপিটি বিআরটিএ’র পরিদর্শকের কাছে জমা দিতে হবে। এরআগে মুক্তিযোদ্ধাদের গাড়ির নিবন্ধন ফি, রোড ট্যাক্স মওকুফ করা হয়েছি।
বর্তমানে বিআরটিএ নির্ধারিত ভারী মোটরযানের ফিটনেস বাবদ ৯০০ টাকা, অন্যান্য মোটরযানের ফিটনেস ফি ৪৫০ টাকা এবং ফিটনেস পরিদর্শন ফি ৪৫০ টাকা। একই হারে প্রতিবছর নবায়ন ফি দিতে হয়। এছাড়া প্রতিবছর গাড়ির ফিটনেট নবায়ন করতে হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net