October 14, 2026, 6:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিষয়ে বাংলাদেশে প্রথম অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিষয়ে বাংলাদেশে প্রথম অধ্যাপক হলেন ড. মুহাম্মদ উমর ফারুক। তিনি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ড. ফারুক একজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অপরাধ বিজ্ঞানী এবং ভিক্টিমোলজিস্ট। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার ৩২টি প্রবন্ধ প্রকাশনা এবং ১টি বই রয়েছে। এছাড়াও তিনি অসংখ্য গবেষণা সম্পাদন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন।
ড. ফারুক ঢাকা বিশ্বিবদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর অধীন ভিক্টিমোলজি এন্ড রেস্টোরেটিভ জাস্টিস মাস্টার্স প্রোগ্রাম এবং বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা এর রিসোর্স ফ্যাকাল্টি।
তাছাড়াও তিনি এশিয়ান সোসাইটি অব ভিক্টিমোলজি’র সভাপতি, বাংলাদেশ সোসাইটি অব ক্রিমিনোলজি এন্ড ভিক্টিমোলজি’র সভাপতি। সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সোসাইটি অব ক্রিমিনোলজির এবং অনারারি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সেন্টার ফর ক্রাইম এন্ড ভিকটিম স্টাডিজে। একই সাথে তিনি ওয়ার্ল্ড সোসাইটি অব ভিক্টিমোলজি এবং সাউথ এশিয়ান সোসাইটি অব ক্রিমিনোলজি এন্ড ভিক্টিমোলজি’র আজীবন সদস্য।
উমর ফারুক ইতোমধ্যে ভারতের ওপি জিন্দাল গ্লোবাল বিশ^বিদ্যালয় (ওয়ার্ল্ড র‌্যাংকিং ইউনিভার্সিটি) থেকে অধ্যাপক ড. জার্ড ফারডিন্যান্ড কিরশপ (জার্মানি) এবং অধ্যাপক ড. সানজিভ পি. সাহনি (ভারত) এর তত্ত্বাবধায়নে “Criminal Justice System Status Qua and Recommendation for Domestic Violence Victims in Bangladesh” বিষয়ে পিএইচডি গবেষণা সম্পাদন করেছেন। তার এই পিএইচডি গবেষণাটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় এই বিষয়ের উপর প্রথম গবেষণা।
প্রফেসর উমর ফারুক তাঁর গবেষণালব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ভিকটিম ভিত্তিক ক্রিমিনাল ল’ এবং ক্রিমিনাল জাস্টিসের রিফর্ম এর উপর কাজ করার মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব করতে আগ্রহী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net