October 14, 2026, 6:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

সেবা প্রত্যাশীকে সর্বোত্তম সেবা দেয়ার আহবান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

দেশের সকল ইউএনওকে সেবা প্রত্যাশীকে সর্বোত্তম সেবা দেয়ার আহবান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত ৩২তম ইউএনও ফিটলিস্টভুক্ত কর্মকর্তাদের অরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ‘ভার্চ্যুুয়াল কনফারেন্স’এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, জনগণ বিভিন্ন প্রয়োজনে সরকারি অফিসগুলোতে যায়। এ সময় তারা তাদের কাছে দ্রুত ও আন্তরিক সেবা প্রত্যাশা করে। সেবাপ্রত্যাশী জনগণ যেনো কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের হাসিমুখে সেবা দেওয়ার মনোভাব থাকতে হবে।

তিনি আরও বলেন, মাঠ প্রশাসনে কর্মরতদের ওপর আমাদের কঠোর নজরদারি রয়েছে। তারা যদি কোনো ধরনের অনিয়ম করে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো। তাই মাঠ প্রশাসনে কর্মরত সবাইকে সতর্ক থেকে নিষ্ঠার সঙ্গ জনগণকে সেবা দিয়ে ‘জনবান্ধব জনপ্রশাসন’ গড়ে তুলতে হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে হবে

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) ড. মুহাম্মদ হুমায়ুন কবীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিসিএস প্রশাসন একাডেমি মেম্বার ডিরেক্টিং স্টাফ মো. মাহবুব উল আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net