August 25, 2026, 6:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের জন্য কাহিনি ও চিত্রনাট্য আহ্বান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের উদ্দেশ্যে কাহিনি ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রস্তাব আহ্বান করেছে তথ্য মন্ত্রণালয়। আগামী ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ২ শাখায় আবেদন করা যাবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপসচিব মো: সাইফুল ইসলাম এ তথ্য জানান।
এ বছর থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান বাড়িয়ে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান ২০ লাখ টাকা নির্ধারণ করেছে সরকার। ২০১৮-১৯ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সর্বোচ্চ ৬০ লাখ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছিল।
অনুদানের শর্ত অনুযায়ী, শুধুমাত্র বাংলাদেশের নাগরিকেরা অনুদান প্রাপ্তির জন্য বিবেচিত হবেন। তবে নির্মাণাধীন বা মুক্তিপ্রাপ্ত কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য অনুদানের জন্য বিবেচিত হবে না। প্রতি অর্থ বছরে ১০টি পূর্ণদৈর্ঘ্য ও ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা বাড়াতে পারবে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে কমপক্ষে ১টি মুক্তিযুদ্ধভিত্তিক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে ১টি শিশুতোষ চলচ্চিত্র অন্তর্ভুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net