October 14, 2026, 11:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় জমি জালিয়াতি/অনেক স্পর্শকাতর তথ্য, সবার সহযোগীতা চায় সিআইডি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে জমি দখল ও বিক্রির ঘটনায় জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ সবার সহযোগীতা চায় সিআইডির তদন্ত দল। এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম বলেছেন এ সহযোগীতা পেলে এখানে অনেক সফলতা তৈরি হবে। কারন এখানে অনেক স্পর্শকাতর তথ্যও উঠে এসেছে।
তিনি এ সময় মিডিয়ার সহযোগীতাও প্রত্যাশা করেন। তিনি বলেন ইতোমধ্যে অনেক নতুন নতুন ইস্যু উঠে এসেছে। আরো নতুন বিষয় উঠে আসতে পারে। এখানে একটি ঘটনার সাথে অন্য অনেক কিছুর লিংকআপ থাকে। সেগুলো থেকে অনেক সময় নতুন ইস্যু তৈরি হতে পারে। সবদিকগুলোই খতিয়ে দেখা হবে।
কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে কোটি কোটি টাকার জমি রেজিষ্ট্রেশন ও দখল অভিযোগে মডেল থানায় করা মামলাটি তদন্ত সিআইডিতে স্থানান্তরের পর বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলাপ্রশাসন ভবনের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বিশেষ পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম।
তিনি বলেন, যে সংঘব্ধ জালিয়াত চক্রটি এনআইডি কার্ড জালিয়াতি করে কুষ্টিয়া শহরের এমএম এ ওয়াদুদ এর জমি কেনা-বেচা করে দখল করার চেষ্টার করেছে ইতোমধ্যে এ মামলায় এজাহার ভুক্ত ৬আসামী এবং এজাহার বহির্ভুত একজনসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাকী এজাহারভুক্ত ১২জন ্্্এবং অজ্ঞাত ১০/১২ জনকে তদন্ত সাপেক্ষে গ্রেফতার অভিযান চলছে। গ্রেফতার ৩জন আসামী আদালতে দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। সেখানে । তদন্তকালে এই মামলার ঘটনা সংশ্লিষ্টদের আরও কোন ঘটনার যোগসুত্র পেলে প্রয়োজনে বিজ্ঞ আদালতের আদেশক্রমে নতুন করে মামলা করা হবে সিআইডির পক্ষ থেকে। সেই সাথে জমি-জায়গা সংক্রান্ত জালিয়াতির সবগুলি অপরাধকে আমলে নিয়ে তদন্ত পরিচালিত হবে বলে জানান বিশেষ পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।
এসময় সেখানে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net