April 30, 2026, 7:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে

শাহানারা ঝরনা’র কবিতা

-চিরচেনা দিন-

কাশমেয়ে ওড়ায় আঁচল শরতের কাশবনে
নায়রি দু’হাত বাড়ায় মনোময় সুখের আশায়
তবুও বিফল হয় নকশা জীবন —
জীবনের ভাঁজে ভাঁজে চলে জলজ আকুতি!
রাতের নদী ছুঁয়ে পৌরাণিক নৌকো ভাসে ,
স্বপ্নকে বুনে বুনে
একাকি ঘুমিয়ে পড়ে অস্থির চাঁদ,
চাঁদও কী বোঝে হায় দহনের ভাষা!
ইথারের তারে তারে ভ্রাম্যমান সুর বাজে
চোখের পাতা ছুঁয়ে হাসে বাঁশবাগান
জোনাকির জ্বলজ্বলে চোখ —
বিমূর্ত ব্যঞ্জনায় আনে নতুন সকাল।
কখনও
আধুনিক সেলফোন,
গুগল- টুইটারের ফ্রেমবন্দি সময়
ভীষণ পানসে মনে হয়
জীবনের বাস্তবতা ছুঁয়ে জানা হয় অনেককিছু,,!
শরৎ চলে যায়, নায়রি শেফালি কাঁদে
পূজোর গন্ধে হাসে চিরচেনা দিন
স্মৃতিরা সরব হয়, অতীত হাত বাড়ায়
ঋতুর কাছেই থাকে স্বপ্নীল ঋণ !!

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net