June 27, 2026, 10:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি

কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব

Oplus_16908288

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি, আবৃত্তিশিল্পী ও ছড়াকার শাহিদা পারভীন রেখা রচিত চারটি নতুন গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সভাপতি অধ্যাপক সাজিদুল ইসলাম খোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার অতিরিক্ত উপপরিচালক টিপু সুলতান স্বপন। মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক ও কুষ্টিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব লালিম হক।
বিশেষ অতিথি ছিলেন লেখক, গবেষক, সম্পাদক ও প্রকাশক দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমস ড. আমানুর আমান, সাবেক উপ-পরিচালক সমাজ সেবা ও প্রবীণ হিতৈষী সংঘ, কুষ্টিয়ার সভাপতি মো. নজরুল ইসলাম, কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন,কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা রূপালী খাতুন, লেখক ফোরামের সভাপতি কবি ও আবৃত্তিশিল্পী মুন্সি সাঈদ, গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সহ-সভাপতি হাসিনা রহমান ও খলিলুর রহমান মজু, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক মো. ইউনুস আলী মোল্লা, নোঙর, ঈশ্বরদী (পাবনা)-এর মুখ্য সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান।
উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, সাংবাদিক সেরাজুল ইসলাম,পরিবেশবিদ গৌতম কুমার রায় প্রমূখ।
অনুষ্ঠানে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে জীবনী পাঠ করেন কবি ও আবৃত্তিশিল্পী ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন কবি শাহিদা পারভীন রেখা।
বক্তারা তাঁর সাহিত্যচর্চা, আবৃত্তি আন্দোলনে অবদান এবং নতুন প্রকাশিত চারটি গ্রন্থের বিষয়বস্তু ও সাহিত্যমান নিয়ে আলোচনা করেন। তাঁদের মতে, শাহিদা পারভীন রেখার সৃষ্টিশীলতা সমকালীন বাংলা সাহিত্যে ইতিবাচক সংযোজন হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোল্লা হাফিজুর রহমান। পরে গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের পক্ষ থেকে দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সংগঠনের সিনিয়র সদস্য নুরুন্নাহার সীমা ফুলেল শুভেচ্ছায় কবি শাহিদা পারভীন রেখাকে বরণ করে নেন। সংগঠনের কবি ও আবৃত্তিশিল্পী রোখসানা ইয়াসমিন নাহিদ, ফারজানা ববি রুমা, হোসনে আরা জামান, সাকিলা দোলা, উন্নতি বিশ্বাস ও অনামিকা অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান।
অনুষ্ঠানে কবির রচনা থেকে কবিতা আবৃত্তি করেন আসলাম আলী, রোখসানা ইয়াসমিন নাহিদ, মাঈন উদ্দীন, উজির আলী, মেহেদী হাসান বাঁধন, ফারজানা ববি রুমা, সাকিলা দোলা, উন্নতি বিশ্বাস ও অনামিকা। এছাড়া টিউলিপ, মোবাস্বিরা ও রাফিসাসহ ক্ষুদে অংশগ্রহণকারীরা ছড়া পাঠ করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রায় চার ঘণ্টাব্যাপী প্রাণবন্ত এ প্রকাশনা উৎসব সঞ্চালনা করেন গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, কুষ্টিয়া শাখার সাহিত্য সম্পাদক, কবি ও বহুমাত্রিক লেখক হাসান টুটুল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net