October 15, 2026, 12:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ পালিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও বধির সপ্তাহ পালিত হয়েছে। কুষ্টিয়া জেলা মূক ও বধির সংস্থার উদ্যোগে এ দিনটি পালিত হয় সভা, র‌্যালী ও মানববন্ধনের মধ্য দিয়ে।
বুধবার সকাল ১১ টার দিকে এ উপলক্ষে কুষ্টিয়া জেলা মূক ও বধির সংস্থার কার্যালয়ে দিবসটি সফল করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকসানা পারভীন।
উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মূক ও বধির সংস্থার সভাপতি মোঃ সাইফ-উল হক মুরাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান সুমন, সহসভাপতি জামাল উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মোঃ ফয়সাল সহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে লাখো শ্রবণ ও বাকপ্রতিবন্ধী থাকলেও ইশারা ভাষা শেখার যথেষ্ট সুযোগ নেই। যে কারণে, বাকি মানুষের সাথে তারা ঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না। তাই বধিররা ইশারা ভাষাকে জাতীয় শিক্ষা কার্যক্রমে অর্ন্তভূক্তি, প্রাথমিক স্তরে ইশারা ভাষা বাধ্যতামূলক, ইশরা ভাষা পৃথিবীর সবচেয়ে আদি ও প্রাচীন ভাষা তাই ইশারা ভাষা সকল ভাষার মাতৃভাষা সহ ২২ দফা দাবী তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net