August 27, 2026, 6:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

কুষ্টিয়া সড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সম্মাননা স্মারক প্রদান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সড়ক বিভাগের বিভিন্ন কার্যক্রমের উপর সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে কুষ্টিয়া সড়ক বিভাগের উদ্যোগে বুধবার (২৩শে সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া সড়ক সা‌র্কে‌লে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ৬টি ক্যাটাগরিতে ছয়জনকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সড়ক সার্কেল তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী পিয়াস কুমার সেন ও কুষ্টিয়া সওজ প্রথম সারি কারখানা উপ-বিভাগীয় প্রকৌশলী দুলাল চন্দ্র বিশ্বাস।
শ্রেষ্ঠ ঠিকাদার হিসেবে মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন, শ্রেষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান জহিরুল লিমিটেড, শ্রেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী (মহাসড়ক) মনিরুল ইসলাম, শ্রেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী (বিভাগীয়) হাবিবুর রহমান, শ্রেষ্ঠ কার্য সহকারী আজগর আলী, শ্রেষ্ঠ কম্পিউটার অপারেটর হিসেবে মোস্তফাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক প্রধান অতিথি সড়ক ও জনপথ বিভাগের কুষ্টিয়া সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ করিমকে শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net