June 21, 2026, 9:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা?

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত এক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় দুই দলের আধিপত্য বিস্তারের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে সদর উপজেলার ভবানীপুর গ্রামে। ঘটনায় আহত উভয়পক্ষের কমপক্ষে ১০ জন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতে নাম ফরিদ হোসেন (৪৫), একই গ্রামের মৃত ময়েন ফারাজির ছেলে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান ঐ এলাকায় দুটি বিবাদমান দল রয়েছে। এর একটিতে নেতৃত্ব দেন স্থানীয়ভাবে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, বাদশা মিয়া ও রেজা মন্ডল। অন্যপক্ষের নেতৃত্বে রয়েছেন রাশিদুল ও লাবু যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও স্থানীয়ভাবে শক্তিশালী ।
সপ্পাহ আগে দুই গ্রæপই পক্ষের লোকজনদের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে শনিবার ১০টার দিকে রাশিদুল-লাবু পক্ষের সমর্থকরা বাদশা এবং রেজা মন্ডলের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এসময় উভয় পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফরিদ হোসেন নামে এক ব্যক্তি মারা যায়।
ওসি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ফরিদ রাশিদুল-লাবু পক্ষের সমর্থক।
এলাকায় পুলিশ অবস্থান করছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net