September 11, 2026, 1:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৫ রোহিঙ্গা আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ/
ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৫ রোহিঙ্গা আটক হয়েছে। এরা ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪ এর বাসিন্দা। পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদিকে তাদের ভ্যানে করে ভারত যেতে সহযোগিতার অপরাধে নাজমুল নামে একজনকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, এরা বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ খবর পেয়ে বিজিবি সীমান্তের মান্দারতলা বাজারে অভিযান চালায়। পরে রাস্তার পাশে একটি ভ্যান থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা ক্যাম্প থেকে পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net