November 5, 2026, 1:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

চুয়াডাঙ্গার নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দাদা হাজতে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার দাদা এখন জেল হাজতে। বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
গ্রেফতার দাদা মোনতাজ আলীকে (৫৫) এখন জেলে। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার নওদাগাঁ গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নওদাগাঁ গ্রামের ওই শিশুর বাবা ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গত ২০ অক্টোবর শিশুটিকে দাদার কাছে রেখে শ্বশুরবাড়িতে যান তার বাবা। শিশুটির মাও সেখানে ছিলেন।
ওই রাতে নাতনিকে একা পেয়ে দাদা মোনতাজ আলী ধর্ষণ করেন। পরে মা ফিরে এলে শিশুটি তাকে বিষয়টি জানায়।
এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা বুধবার রাত ৮টার দিকে শ্বশুর মোনতাজ আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর বুধবার মধ্যরাতে স্থানীয় বেগমপুর ফাঁড়ি পুলিশ মোনতাজ আলীকে গ্রেফতার করে।
পরে আদালতে তোলা হলে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net