October 13, 2026, 12:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

স্বেচ্ছায় রক্তদান দিবসে রক্তদান করলো উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া শাখা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষ্যে জাতীয় সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা পালন করে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখা।
সংগঠনটির জেলা শাখায় দায়িত্ব প্রাপ্ত সিনিয়র সহসভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক রাশেদুল করিম রনির পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় কমিটির সহসভাপতি ও মাইক্রোল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামের প্রাতিষ্ঠানিক কার্যালয়ে।
এসময় উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং রক্তদান করেন।
উল্লেখ্য যে উৎসর্গ ফাউন্ডেশন, বাংলাদেশ সংগঠনটি ২০১৬ সাল থেকে দেশে ও দেশের বাইরে ১১ টি দেশে প্রবাসী বাঙালী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ফ্রী ব্ল্যাড গ্রুপিং, মেডিকেল হেলথ ক্যাম্প, বন্যা দূর্গত এলাকায় ত্রাণ সাহায্য, কভিড ১৯ মোকাবেলায় এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছেন সংগঠনটির চেয়ারম্যান ইমরুল কায়েসের নেতৃত্বে।
বিগত ২৬ অক্টোবর কেন্দ্রীয় নির্বাহী কমিটি আবুল কালাম আজাদকে সভাপতি ও সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সমন্বয়ক, কালপুরুষে সভাপতি মোঃ মুহাইমিনুর রহমান পলল কে সাধারন সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া ১৬ই ডিসেম্বর থেকে কুষ্টিয়ায় এ পর্যন্ত প্রায় ৫ সহস্রাধিক মানুষের রক্ত পরীক্ষ কর্মসূচি সম্পন্ন করেছে পাশাপাশি করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে এবং সম্মিলিত সামাজিক জোটের চেয়্যারম্যান ড. আমানুর আমানের নির্দেশনায় করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মুহাইমিনুর রহমান পলল জানান করোনা পরিস্থিতি স্বাভাবিক হে কুষ্টিয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিন্যামূল্যে রক্ত পরীক্ষা কর্মসূচি, ডায়বেটিস নির্ণয় ও মেডিকেল হেলফ ক্যাম্প কর্মসূচি গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net