October 20, 2026, 6:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

ট্রাম্পের ভোট কারচুপির অভিযোগ খারিজ করে দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা

দৈনিক কুষ্টিয়া আর্ন্তজাতিক ডেস্ক/
ডোনাল্ড ট্রাম্পের করা ভোট কারচুপির অভিযোগ শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তারা ‘এ নির্বাচরকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সুরক্ষিত নির্বাচন’ বলে দাবি করেছেন।
ওদিকে ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারও এক টুইট বার্তায় তিনি দাবি করেন, বিভিন্ন অঙ্গরাজ্যে তার ২৭ লাখ ভোট চুরি করা হয়েছে। যদিও ২১৭টি ইলেকটোরাল ভোট পাওয়া ট্রাম্প এখন পর্যন্ত বাইডেনের চেয়ে অন্তত ৫০ লাখ ভোটে পিছিয়ে রয়েছেন।
৩ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনের চূড়ান্ত ও সরকারি ফল এখনো ঘোষিত হয়নি। তবে, অ্যারিজোনায় জয় নিশ্চিত করে বাইডেন তার অবস্থান আরও দৃঢ় করেছেন। অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল ভোট জিতে নিয়েছেন তিনি। এ নিয়ে বাইডেনের ঘরে ২৯০ ইলেকটোরাল ভোট রয়েছে। ট্রাম্পের রয়েছে ২১৭টি ইলেকটোরাল ভোট। অ্যারিজোনায় সর্বশেষ ১৯৯৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটন বিজয়ী হন।
এদিকে বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার প্রায় এক সপ্তাহ পর তাকে অভিনন্দন জানিয়েছে চীন। অভিনন্দন জানিয়েছে দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net