October 14, 2026, 8:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খোকসায় মুড়ি কাটিং পেঁয়াজ আবাদ

হুমায়ুন কবির, খোকসা/ 
পেঁয়াজ আবাদে কৃষকরা এবার ঝুঁকে পড়েছে সারা দেশে।  কুষ্টিয়ার খোকসা উপজেলায় মুলাকাতে কৃষকরা বিরামহীন দিন পার করছে। এ উপজেলায় ২ হাজার ৭০৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরইমধ্যে প্রায় ১’শ হেক্টর জমিতে মুড়ি কাটিং পেঁয়াজ আবাদ করা হয়েছে। পেঁয়াজের দানা বীজ জমিতে দেওয়া হয়েছে প্রায় ১৫৩ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবারও লক্ষ্যমাত্রার থেকে বেশি পেয়াজের আবার হবে এই উপজেলায়।
উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২৮ টি ব্লকের মধ্যে বেশিরভাগ পেঁয়াজ আবাদ হয় বেতবাড়িয়া, জানিপুর ও ওসমান পুর ইউনিয়ন পরিষদের ব্লকের জমিতে। তবে অন্যান্যে ব্লকের জমিতে পেঁয়াজের আবাদ হলেও তুলনামুলক খুবই কম। উপজেলায় কিং মেটাল ও তাহেরপুরী এ তিন প্রকার পেয়াজের আবাদ বেশি পরিমাণে হচ্ছে। তবে স্থানীয় কৃষক  লাল কিং পেয়াজই বেশি আবাদ করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, সরকারি প্রণোদনা সুযোগ-সুবিধা ও যশোর উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদেরকে জন্য সকল সুযোগ-সুবিধা সরবরাহ করছি। অতিরিক্ত পেয়াজ আবাদ হবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net