March 4, 2026, 4:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি

কুষ্টিয়া সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সীমান্তে গত দুই দিনে মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক জানান, বুধবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে মরারপাড়া মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৬ বোতল মদ উদ্ধার করে বিজিবি। যার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা।
একই দিন ওই উপজেলার জয়পুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোক্তার হোসেনের নেতৃত্বে বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালানো করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ এবং ৫৫ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৬৩ হাজার টাকা।
গতকাল ২৪ নভেম্বর একই উপজেলার মহিষকুণ্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে হাতিশালা মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেনিসিডিল উদ্ধার করে বিজিবি, যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
এ ছাড়াও গত ২৪ নভেম্বর একই দিন মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে মন্ডলপাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ এবং ৩৫ বোতল ফেনিসিডিল উদ্ধার করেন বিজিবি সদস্যরা। যার মূল্য প্রায় ৫৩ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net