May 25, 2026, 7:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আমার পদত্যাগ ও বহিষ্কার নাটক! রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট

কুমারখালীতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ আহত-৪

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীত উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চপুর গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। কাঞ্চপুর গ্রামে ব্রিজ এলাকায় ১লা ডিসেম্বর সকাল ৯ টার দিকে এ সংর্ঘর্ষ হয়।
আহতরা হলেন- ইউনিয়ন কৃষকলীগের সদস্য এবং ওই এলাকার মৃত আব্দুল কাদের বিশ্বাসের ছেলে আব্দুল আজিজ (৫২) ও আব্দুল সজিব (৪৮), মৃত চাঁদ আলীর ছেলে রেজাউল (৫৫) এবং মান্নান বিশ্বাসের ছেলে নিশান (১৪)।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম সমর্থিত আব্দুল আজিজ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান তুষার সমর্থিত সাইদ এর মধ্যে এই সংঘর্ষ সংঘটিত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি ( তদন্ত) রাকিব হাসান মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্ভাব্য করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net