June 18, 2026, 4:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ব্যাপক ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে কে বা কারা এ দুস্কর্মটি করে।
শনিবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন রাতে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যটির ডান হাত কুনুই পর্যন্ত ভেঙে ফেলেছে। হাতুড়ি দিয়ে মুখবিকৃত করে দিয়েছে।
পুলিশ সুপার জানান ইতোমধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।’
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান গত ১২ অক্টোবর শহরের পাঁচ রাস্তার মোড়ে একই স্তম্ভের উপর বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়। তিনটি ভাস্কর্য হবে সাইড বাই সাইড। পুরো স্তম্ভটি হবে পাঁচটি রাস্তার সংযোগস্থলে।
ভাস্কর্যের নিচে চারদিক জুড়ে থাকবে জাতীয় চার নেতার পোর্টেট। কুষ্টিয়া পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত হবে এটি। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। ১২ অক্টোবর থেকে কাজ শুরু হয়েছে।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে। তিনি অভিযোগ করেন যারা সম্প্রতি দেশজুড়ে ভাস্কর্যের বিরোধীতা করছে তাদরেই অনুচরেরা এই কাজ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net