February 6, 2026, 6:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর/ কুষ্টিয়া পুলিশের সফলতা দাবি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ক্ষতি সাধনের ঘটনার প্রায় ১২ ঘন্টা পর এ ঘটনায় সফলতা দাবি করেছে কুষ্টিয়া পুলিশ। কুষ্টিয়া পুলিশের একটি সুত্র জানায় এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তবে আরেকটি সুত্র বলছে ঘটনায় প্রকৃত গ্রেফতার ১ জন। এ বিষয়ে জেলার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত একটি ব্রিফ করতে পারেন বলে সুত্রটি জানায়।
এদিকে এ ঘটনায় উত্তেজনা এখন কুষ্টিয়া ছাড়িয়ে দেশ-বিদেশ। বিশে^র বিভিন্ন প্রান্তে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো অব্যাহত রয়েছে। নিন্দা চলছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। কুষ্টিয়াতেও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ জানিয়েছে ; নানা কর্মসূচী ঘোষণা করেছে তারা।
শনিবার ভোর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে আঘাত হানে দুস্কৃতিরা। ভাস্কর্যটির ডান হাত কুনুই পর্যন্ত ভেঙে ফেলে। হাতুড়ি দিয়ে মুখবিকৃত করে দেয়।
শনিবার দুপুরে পুলিশ সুপার জানান ইতোমধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।’
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান গত ১২ অক্টোবর শহরের পাঁচ রাস্তার মোড়ে একই স্তম্ভের উপর বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়। তিনটি ভাস্কর্য হবে সাইড বাই সাইড। পুরো স্তম্ভটি হবে পাঁচটি রাস্তার সংযোগস্থলে।
ভাস্কর্যের নিচে চারদিক জুড়ে থাকবে জাতীয় চার নেতার পোর্টেট। কুষ্টিয়া পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত হবে এটি। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। ১২ অক্টোবর থেকে কাজ শুরু হয়েছে।
ওদিকে সন্ধ্যায় ঠিক যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে সেখানেই দুই রাউন্ড ফাঁকা গুলির ঘটনা ঘটে। সন্ধ্যার পর সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় একটি কালো রঙের নাম্বার প্লেট বিহীন মাইক্রো পৌরসভার সামনে দিয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। সেখানে প্রথমে একটি রিক্্রার সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনার পর উত্তেজিত একজন কালো জ্যাকেট পড়া যুবক মাইক্রো থেকে বেড়িয়ে এসে পিস্তল উঁচিয়ে দু’রাউন্ড গুলি ছোঁড়ে। সেখানে ঠিক ২০ গজের মধ্যেই পুলিশ মোতায়েন করা ছিল।
পুলিশ প্রথমটায় চুপচাপ ছিল। পরে পুলিশের এসআই রাজু আহমেদ সেখানে যেতে যেতেই গুলি ছোঁড়া যুবকটি মাইক্রোতে উঠে পড়ে এবং মাইক্রোটি দ্রæত ঘুরিয়ে মজমপুরের দিকে বেড়িয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net