March 1, 2026, 9:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন?

কুষ্টিয়া দৌলতপুরে বালির ট্রাকের চাপায় শ্রমিক নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হিসনা নদীর সেতুর উপর বালি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেলআরোহী শ্রমিক নিহত হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. হানিফ (৪০) রিফাইতপুর ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের বজলু মন্ডলের ছেলে। সে বাইজিদ অটো রাইচ মিলের শ্রমিক।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাইসাইকেলে কাজে যাচ্ছিলেন হানিফ। হিসনা নদীর ওপরে সেতুর মাঝবরাবর গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক হানিফের বাইসাইকেলের ওপর তুলে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয়দের প্রতিরোধের মুখে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net