August 27, 2026, 11:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

কুষ্টিয়ায় গণমুক্তি ফৌজ’র আঞ্চলিক কমান্ডার রাশিদুল আটক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় র‌্যাপিড একশন ব্যাটালিয়ন বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ নিষিদ্ধ ঘোষিত অবৈধ অস্ত্রধারী সংগঠন গণমুক্তি ফৌজের আঞ্চলিক কমান্ডার রাশিদুল ইসলামকে আটক করেছে র‌্যাব-১২।
রোববার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাশিদুল ওই এলাকার মৃত তোরাব আলীর ছেলে। সে গণমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম মুকুলের সহযোগী বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১২ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে রাশিদুল ইসলামকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বন্দুক, একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রাশিদুলের বিরুদ্ধে দীর্ঘ ২০ বছরে ঐ এলাকায় একাধিক হত্যা, গুম, চাদাবাজি, অপহরণ ও লুণ্ঠনসহ বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনার অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানা, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও ঝিনাইদহের শৈলকুপা থানায় ৫টি হত্যা মামলা ও ১৬টি সাধারণ ডায়েরি রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।
তাকে রবিরার রাতেই কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net