June 28, 2026, 2:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১

পরকীয়া প্রেমে রাজি না হওয়ার কারনেই কুষ্টিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
পরকীয়া প্রেমে রাজি না হওয়ায় কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ রঙ্গিলাকে কুপিয়ে হত্যা করে শাহাবুল। মিরপুর থানা পুলিশ এমনটা জানিয়েছেন সাংবাদিকদের। সোমবার (১৫ মার্চ) সকালে শাহাবুল ইসলাম (২৬) না‌মে ওই যুবক‌কে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। সে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বীজনগর গ্রামের তৌহিদুল মালিথার ছেলে।
নিহত রঙ্গিলা (৩৫) নওদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী এবং একই এলাকার মৃত আবুল হাসেমের মেয়ে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান হত্যা করার বিষয়ে সে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। সে একাই এ হত্যাকান্ড ঘটিয়েছে।
তিনি জানান শাহাবুল দীর্ঘদিন ধরেই রঙ্গিলার প্রতি আসক্ত ছিলো। নানাভাবে সে এটি তাকে বলেও আসছিল। ঐ দিন মাঠের নির্জনে রঙ্গিলাকে একা পেয়ে আবার প্রস্তাব দেয়। কিন্তু রঙ্গিলা যথারীতি অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে সে কাস্তে দিয়ে রঙ্গিলাকে জবাই করে।
শনিবার বিকেলে নওদাপাড়া গ্রামের গৃহবধূ রঙ্গিলা বাড়ির পাশে মাঠে ছাগল আনতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলো রঙ্গিলা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পায়নি পরিবারের সদস্যরা। পরে রোববার সকালে তার প্রতিবেশী আরিফুল ইসলাম মাঠে ঘাস কাটতে যান। তামাক খেতে রঙ্গিলার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মিরপুর পুলিশ শাহাবুলকে বিকেলে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net