May 1, 2026, 11:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ

সংবাদ সম্মেলনে জনি/ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে নেপাল যাবে বাংলাদেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে নেপাল যাবে বাংলাদেশ। তিন মাসের বেশি সময়ের পর জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশ দলের অনুশীলন চলছে। আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের ব্রিটিশ হেড কোচ দুই ম্যাচে সবাইকে পরখ করতে চান। আমন্ত্রণমুলক টুর্নামেন্ট হলেও ফুটবলপ্রেমীরা বাংলাদেশ দলের কাছ থেকে জয় ও ভালো ফুটবল খেলা উপহার চায়।
তাদের এই প্রত্যাশা সম্পর্কে অনেক দিন পর জাতীয় দলের হয়ে অনুশীলন করা মিডফিল্ডার মাসুক মিয়া জনি বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে ট্রফি জয়ের।’ জাতীয় দলে নতুন পাঁচ মুখ। অনেক পজিশনে কোচ পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। এতে দলীয় সমন্বয়ের ব্যাঘাত ঘটবে না বলে মনে করেন এই মিডফিল্ডার, ‘যারা নতুন হিসেবে ডাক পেয়েছে। তারা লিগে ভালো খেলেছে। নতুনরা আমাদের পরিচিত। ক্লাবে একসঙ্গে খেলি। জাতীয় দলে এক সপ্তাহের মতো অনুশীলন করব। ফলে কম্বিনেশনে সমস্যা হবে না।’
জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য গোলরক্ষক আনিসুর রহমান জিকো স্বাগতিক নেপালকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন, ‘স্বাগতিক হিসেবে নেপাল খুবই শক্তিশালী। তবে আমরা প্রস্তুত তাদের মোকাবেলা করার জন্য।’ গোলরক্ষকদের অনুশীলন সেভাবে হবে না নেপাল যাওয়ার আগে। জাতীয় দলের গোলরক্ষক কোচ সরাসরি নেপালে আসবেন। ওই জায়গার কন্ডিশন নিয়ে শঙ্কিত নন জিকো, ‘আমরা কয়েকদিন আগেই যাচ্ছি। কন্ডিশন, মাঠ সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারব দ্রুত।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net