October 18, 2026, 1:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

সড়কে দুটি অবৈধ যানের প্রতিযোগিতা, প্রাণ গেল সিকিউরিটি সার্ভিস কর্মীর

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয়ভাবে তৈরি ও অবৈধভাবে চালিত বালিভর্তি লাটাহাম্বা ও ট্রাক্টরের প্রাণ গেছে একজনের। শুক্রবার (২৬ মার্চ) কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চকোরঘুয়াতে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম আনিছুর রহমান দরজি (৩৮)। তিনি নন্দলালপুর গ্ৰামের মহাসিন দরজির ছেলে। তিনি কুষ্টিয়ায় নিটল টাটা কোম্পানির নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, নিহত ব্যক্তির স্বজন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে আনিসুর নিজ কর্মস্থল নিটল টাটা কোম্পানির অফিসে যাচ্ছিলেন। পথে বালুবোঝাই ট্রাক ও ট্রাক্টর দুটি বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করছিল। গাড়ি দুটি কেউ কাউকে সাইড দিচ্ছিল না।
এ সময় দুটি গাড়ির মাঝখানে পড়ে আহত হন আনিসুর। এলাকাবাসী তাকে কুমারখালী সরকারী স্বাস্থ্য ভবনে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গাড়ি দুটিকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net