September 11, 2026, 6:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত পুলিশ এ এস আই, লকডাউন পুরো গ্রাম

হুমায়ুন কবীর, খোকসা//*/
কুষ্টিয়ার খোকসায় ঢাকা ফেরত একজন পুলিশ এসআই করনা ভাইরাসে আক্তান্ত হয়ে ঢাকা থেকে ফিরে সিজ বাড়িতে পরিবারের সাথে অবস্থান করছিলেন। ঘচনা জানাজানি হলে জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ তার বাড়িসহ পুরো গ্রাম লকডাউন করে দিয়েছে।
আক্রন্ত পুলিশ এ এসআইয়ের নাম আতাউল হোসেন শিপন (৩৫)। তার বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে। সেখানেই তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
খোকসা থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ জহুরুল আলম জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ঢাকার এস বি তে কর্মরত পুলিশের এ এস আই শিপন মঙ্গলবার রাতে ঐ পুলিশ সদস্য ঢাকা থেকে মোটরসাইকেল যোগে খোকসায় আসেন।
এ বিষয়ে খোকসা উপজেলা হাসপাতালের সহকারী সার্জন ডাঃ প্রেমাংশু বিশ্বাস জানান ঢাকার আইইডিসিআর থেকে পুলিশের এ এস আই’র পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেলে তিনি মোটরসাইকেল যোগে ঢাকা থেকে মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে চলে আসেন।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পলিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল বলেন, আক্তান্ত পুলিশ সদস্যের শরীরে করোনা উপসর্গ কম থাকায় তাকে নিজ বাড়িতে আইসোলেসনে রাখা হয়েছে। মুঠোফেনে তার সার্বক্ষনিক খবর রাখা হচ্ছে। অবস্থার অবনতি হলে তাকে উপজেলা হাসপাতালের আইসোলেশনে আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net