October 14, 2026, 1:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কুষ্টিয়া নাগরিক কমিটির মতবিনিময়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া জেলার সাবির্ক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে ১৮ এপ্রিল (রবিবার) জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নাগরিক কমিটির সভাপতি কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সার্জন প্রফেসর ডা: এসএম মুস্তাসজিদ ও সাধারণ সম্পাদক ইসলামী বিশ^ুিবদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে নাগরিক কমিটির নির্বাহী পর্য়দের ৪ সদস্য সভায় অংশ নেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা: আসাদুজ্জ¥মান মুন্সীর কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: আক্তারুজ্জামান মিন্টু ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা: মুসা কবির।
নাগরিক কমিটির নেতৃবৃন্দ চলমান মহামারী করোনাভাইরাসের আক্রমণের মধ্যে কুষ্টিয়ার সাবিক স্বাস্থ্য কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে, এ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোর সার্বিক চিত্র, ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক ও কর্মী ব্যবস্থাপনা উঠে আসে আলোচনার মধ্যে।
জেলার স্বাস্থ্য কর্মকর্তাগণ এসময় বেশকিছু সমস্যা তুলে ধরেন। চলমান পরিস্থিতিতে যেগুলো মেটাতে পারলে জেলার স্বাস্থ্য ব্যবস্পনায় ব্যাপক উন্নয়ন আসবে বলে মনে করা হয়।
এসময় নাগরিক কমিটির পক্ষ থেকে জেলার স্বাস্থ্য সেবায় নাগরিক কমিটি অংশ নেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং কয়েকটি বিষয়ে সহয়ায়তা বিনিময়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় নাগরিক কমিটির নিবার্হী পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সনো হাসপতালের নিবার্হী পরিচালক সামসুল ওয়াসে,  কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: সালেক মাসুদ,  কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, বর্ষা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহা সন্টু, লেখক, গবেষক সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net