August 30, 2026, 11:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না

কুমারখালী/ বাবলু ঘোষকে হুমকি ‘তুই ভারত চলে যাবি’

‘তুই ভারত চলে যাবি’
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে এক মিষ্টি ব্যবসায়ীকে হুমকি দিয়ে তাকে ভারতে চলে যেতে বলা হয়েছে। ঐ ব্যবসায়ীর নাম বাবলু ঘোষ। তিনি জেলার বিখ্যাত মিষ্টান্ন প্র¯‘তকারী দয়রামপুর দধি ভান্ডারের মালিক ও একই সাথে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৭ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি।
গত সোমবার সংঘটিত আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করেছে।
বাবলু ঘোষ এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন।
বাবলু ঘোষের স্বাক্ষরিত লিখিত অভিযোগ থেকে জানা যায় বৃহস্পতিবার সাড়ে ৭ টার দিকে তিনি কুমারখালীর হাসপাতাল মোড়ে বসেছিলেন। এমন সময় সেখানে হাজির হন সাইদুল শেখ ও মেহেদী নামের দু ব্যক্তি। তারা বাবলুকে অকথ্য ভাষায় গালাগালি করার এক পর্যায়ে তাকে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলে বলে বাবলু তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।
বিষয়টি নিয়ে শুক্রবার সকালে বাবলু কুমারখালী থানায় সাধারণ ডায়েরী করতে গেলে উিউটি অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেই বলে তাকে ফিরিয়ে দেন।
পরে এ বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বলেন কুমারখালী উপজেলা হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নব কুমার দত্ত। নব কুমার দ্য ডেইলী স্টারকে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে সন্ধ্যার পরে ভুক্তভোগী বাবলু ঘোষকে নিয়ে থানায় যেতে বলেছেন।
যোগাযোগ করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমানের সাথে তিনি জানান সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে।
বাবলু ঘোষ জানান তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net