October 15, 2026, 12:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানব বন্ধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে ৭ শ্রমিক হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানব বন্ধন হয়েছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)র ব্যানারে শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার এন এস রোডে এই মানব বন্ধন হয়। এতে শ্রমিক হত্যায় জড়িতদের বিচারের দাবিও জানানো হয়। স্কপের কুষ্টিয়া জেলা সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় এর শরীক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। নেতৃবৃন্দ বলেন, বিনা উস্কানীতে শ্রমিকদের উপর কাপুরুষোচিত গুলিবর্ষণ করা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শ্রমিকদের বিরুদ্ধে পুলিশের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার দাবি তোলেন তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারিও দেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net