October 15, 2026, 4:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

যশোরে হাসপাতাল থেকে পালালো ভারতফেরত ১০ করোনা রোগী/ ডাক্তারদের মধ্যে শঙ্কা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে কোয়ারেন্টাইন থাকা ভারতফেরত ১০ করোনা রোগী পালিয়েছে। শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে রোববার (২৫ এপ্রিল) বিকেলের মধ্যে পালিয়ে যায় তারা। ্্ ঘটনায় করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখছেন চিকিৎসকেরা।
অভিযোগ উঠেছে, হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

হাসপাতালের ভর্তি চেকলিস্ট মোতাবেক, শনিবার (২৩ এপ্রিল) ভারতের বেনাপোল দিয়ে অর্ধশতাধিক বাংলাদেশি ভারত থেকে দেশে আসেন। সেখানে করোনার নমুনা পরীক্ষায় ১০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। ওইদিন সকাল ১০টা ৫৭ মিনিটে তাদের যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওই রোগীরা হলো- যশোর শহরের বিমান অফিস মোড়ের আবুল কাসেমের স্ত্রী ফাতেমা বেগম (৫৭), খালধার রোডের বিশ্বনাথের স্ত্রী মালা দত্ত (৫০), সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (১৯), একই গ্রামের একরামের স্ত্রী রোমা (৩০), প্রতাপকাঠি গ্রামের জালাল উদ্দিনের ছেলে মমিন, রামকান্তপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী নাসিমা বেগম (৫০), বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের ফজর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মনোতষের স্ত্রী শেফালি রানী, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামরাইল গ্রামের আহম্মদের সানার ছেলে আমিরুল সানা ও একই জেলার রুপসা এলাকার শের আলীর ছেলে সোহেল (১৭)।

হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্বে থাকা এক সিনিয়র চিকিৎসক বলেন, এটা ভাল ঘটনা নয়। করোনার ভারতীয় ধরনের যে কথা বলা হচ্ছে সেটা ছড়িয়ে যেতে পারে এদের মধ্য দিয়েই।

উল্লেখ্য, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে এর আগেও কয়েকবার করোনা রোগী ও কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ব্যক্তি থেকে পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net