March 24, 2026, 8:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

কুষ্টিয়া/লেখাপড়া ক্লাস টেন, এমবিবিএস, এমসিপিএস সেজে দিচ্ছিলেন চিকিৎসা !

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় একজন ভূয়া ডাক্তার ধরা পড়েছে। যিনি মুলত এসএসসির গন্ডিও পার হননি। অথচ মেডিসিন বিষয়ে এমবিবিএস এমসিপিএস ডিগ্রিধারী সেজে দিব্যি চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন কুষ্টিয়াতে প্রায় ৫ বছর ধরে। এর আগে অন্য জেলাতেও এমন চিকিৎসা দিয়েছেন প্রায় আরো ৫ বছর। তার নাম এম কে এইচ খান বিজয়।
সোমবার জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সোমবার তাকে দুই বছরের জেল দিয়ে পুলিশে সোর্পদ করে। ঔদিন রাতেই কুষ্টিয়ার একটি আদালত তাকে কারাগারে পাঠায়।
র‌্যাব-১২ কুষ্টিয়ার কমান্ডার মেজর মাহফুজুর রহমান জানান তারা বিষয়টি অবগত হয়ে অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে সোমবার দুপুরে। হাসপাতালটি কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পাশে অবস্থিত। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বলে জানান। তিনি দাবি করেন সিলেটের একটি বেসরকারি ইস্ট-ওয়েস্ট মেডিকেল থেকে এমবিবিএস পড়াশোনা করেছেন। তিনি সার্টিফিকেটও দেখান। দেখান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ইস্যু করা একটি রেজিস্ট্রেশন কার্ডও।
ঐ র‌্যাব কর্মকর্তা জানান বিএমডিসির রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নথিপত্র পর্যালোচনা করে এম কে এইচ খানকে ভুয়া চিকিৎসক হিসেবে নিশ্চিত করেন। বিএমডিসির ইস্যু করা যে রেজিস্ট্রেশন কার্ড তিনি দেখান সেটা ভেরিফিকেশন করে দেখা যায় যে ওটি সাতক্ষীরা জেলার একজন চিকিৎসকের যিনি ছিলেন ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্র।
অভিযানে অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান। কুষ্টিয়া সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে ছিলেন ডাক্তার রাকিবুল হাসান। তারাও বিষয়টি নিশ্চিত করেন।
র‌্যাব জানায় দু’বছর আগে এম কে এইচ খান বিজয় কুষ্টিয়ায় বিয়েও করেন। সেখানেই তিনি বসবাস করছিলেন। হাঁকিয়ে বেড়াচ্ছিলেন দামি এলিয়েন গাড়ি।
ওদিকে বাড়ি বাড়া নিয়ে গড়ে তুলেছিলেন ঐ হাসপাতাল। হাসপাতালটিতে তৈরি করে নেন অপারেশন থিয়েটার, কেবিন, বেড সবই। রোগীদের ডায়াগনস্টিক থেকে শুরু করে অস্ত্রোপচার পর্যন্ত করে আসছিলেন তিনি।
ভ্রামামান আদালতে দোষ স্বীকার করা পর আদালতের ম্যাজিস্ট্রেট সবুজ হাসান তাকে দুই বছরের কারাদন্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে এই অপরাধে সহযোগিতা করার দায়ে বাড়ি মালিক সায়েদুল ইসলামকে ১লাখ টাকা জরিমানা করে আদালত।
রাতেই তাকে তোলা হয় কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজস্ট্রিট আদালতে। সেখান থেকে কারাগারে পাঠানো হয়।

 

 

হাসান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net