August 25, 2026, 2:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়া শহরে জীবাণুনাশক ছিটাচ্ছে পৌরসভা

জাহিদুজ্জামান/

করোনা মহামারিতে কুষ্টিয়া শহরে প্রতিদিন জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে পৌরসভা।

পৌর কর্তৃপক্ষ মনে করছে, এতে একদিকে যেমন রাস্তায় পড়া ভাইরাস মারা যাবে, তেমনি মশা-মাছি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণেও কাজ করবে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই শহরে পৌরসভার বিশুদ্ধ পানির গাড়িতে করে প্রতিদিন পানি ছিটাতে দেখা যাচ্ছে।

পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘পানিতে ক্লোটেক মিশিয়ে জীবাণুনাশক তৈরি করে তা গাড়িতে করে ছিটানো হচ্ছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে মেয়র মহোদয় এ উদ্যোগ নিতে বলেন।’

প্রতিদিন এই জীবাণুনাশক ছিটানো হচ্ছে জানিয়ে প্রকৌশলী রবিউল বলেন, ‘শহরের প্রধান সড়ক এনএস রোডে সকাল ও বিকাল প্রতিদিন জীবাণুনাশক ছিটানো হচ্ছে। অন্য সড়কগুলোতে পর্যায়ক্রমে ১/২ দিন পরপর ছিটানো হয়।’

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী জানান, গত বছর করোনাভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়লে প্রথম এই উদ্যোগ নেয়া হয়। এখন দ্বিতীয় ঢেউ আসায় আবার জীবাণুনাশক ছিটানো শুরু করা হয়েছে।

তিনি বলেন, ‘এতে মশা-মাছিও নিয়ন্ত্রণ হচ্ছে। একই সঙ্গে শুষ্ক মৌসুমে ধুলা-বালির হাত থেকে রক্ষা পাচ্ছেন নাগরিকরা।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net