August 25, 2026, 2:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

স্বপ্ন প্রয়াস যুব সংস্থার উদ্যোগে পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করলেন ড. আমানুর আমান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার অন্যতম সামাজিক সংগঠন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার উদ্যোগে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে শহরের আরসি আরসি সড়কে স্বপ্ন প্রয়াস যুব সংস্থার প্রধান কার্যালয়ে এই খাদ্য বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি সাদিক হাসান রহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
ড. আমান তার বক্তব্যে বলেন অবহেলিত শিশুদের দিকে নানাভাবে সহযোগীতার হাত বাড়ানো যায়। যার যেমন সামর্থ্য তেমনটি নিয়েই তাদের পাশে দাঁড়ালে জীবন সংগ্রামে উৎসাহিত হতে পারে বা”চাগুলো। হয়তো ভাল পথের দিশাও পেয়ে যেতে পাওে তারা।
তিনি সবাইকে এরকম উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
এসময় আলো সেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার ফিল্ড এসোসিয়েট রিয়া আক্তার চাঁদনী ও কুষ্টিয়া পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দীন শেখ। সংগঠনের সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক,সহ-সভাপতি ফারসা নাহার নৌশি, তুষার ইমরান, উজ্জ্বল শেখ, তানজিল, রাহল,সাব্বির, চমক,ওমর,শোভন,রুপমা,রাব্বি,রবিন, ওমর,বিপাশা,আকাশ,সহ অন্যান্য সদস্যরা উপ¯ি’ত ছিলেন।
কুষ্টিয়ায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থা একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে, এবং একটি মানব কল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘ ৩ বছর ধরে কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net