October 17, 2026, 8:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপি আর নেই

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন:  সাবেক ভূমি মন্ত্রী, ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধা, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপি আর নেই( ইন্না-লিল্লাহে——— রাজেউন)।তিনি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর । তিনি স্ত্রী, ৩ ছেলে ৪ মেয়ে, নাতি-নাতনি,আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শানিকদিয়ার মাতুলালয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম লুৎফর রহমান। তার পৈতৃক নিবাস ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে।


শামসুর রহমান শরীফ ডিলু শৈশবে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে প্রাইমারি স্কুল ও পাকুড়িয়া মিলড ইংলিশ স্কুলে পড়াশোনা করে পাবনা জেলা স্কুলে ভর্তি হন। পাবনা জেলা স্কুল থেকে ১৯৫৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৬০ সালে ইন্টারমিডিয়েট এবং ১৯৬২ সালে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেন।


পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরপর পাঁচবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ২০১৪ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net