August 26, 2026, 3:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

বিভিন্ন দেশে এখনও আটকে আছে প্রচুর বাংলাদেশি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
করোনা ভাইরাসের পরিস্থিতিতে বন্ধ রয়েছে বিমান চলাচল আবার বিভিন্ন দেশেও রয়েছে লকডাউন এর কারনের যারা দেরি করে ফেলেছে এমন প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিক আটকে আছের বিশ্বের বিভিন্ন দেশে।
ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য সেখানে আটকে পড়া বাংলাদেশিদের যে তালিকা করা হয়েছে তা থেকে জানা যায় বর্তমানে ভারতে গিয়ে প্রায় আড়াই হাজার বাংলাদেশি নাগরিক আটকে আছেন বলে জানা গেছে। এরা ভ্রমণ, চিকিৎসা, তাবলিগ জামাত ইত্যাদি কারণে সে দেশে গিয়েছিলেন। এর মধ্যে প্রায় এক হাজার বাংলাদেশি শিক্ষার্থীও রয়েছেন।

প্রথমদিকে, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল ভারতে ১৪ এপ্রিল লকডাউন শেষ হলে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে। কিন্তু ওই লকডাউনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সে কারণে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এখন বিশেষ ফ্লাইটে কীভাবে তাদের আনা যায়, তা নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশেও অনেক বাংলাদেশি নাগরিক আটকে রয়েছেন। একইসঙ্গে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়েও ফিরতে পারছেন না অনেক বাংলাদেশি।
ইতোমধ্যেই সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইটে ৩৬৬ জনকে ফেরানো হয়েছে। এদের মধ্যে ১৩২ জন নাগরিক সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকে পড়েছিলেন।

ভারত থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে আগামী সপ্তাহে কলকাতা ও চেন্নাইতে কয়েকটি বিশেষ ফ্লাইট পাঠানো হবে। এসব ফ্লাইটে প্রায় এক হাজার বাংলাদেশি ঢাকায় ফিরবেন। আগামী ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল প্রতিদিন চেন্নাই থেকে বিশেষ ফ্লাইট ঢাকায় আসবে। আর ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় দুইটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশিরা আসবেন। এদিকে, থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ জন বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে ১৭ এপ্রিল ঢাকায় ফেরার কথা। এরমধ্যে ওই ফ্লাইটে একটি মরদেহও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net