July 28, 2026, 12:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের পিতার দাফন সম্পন্ন

মেহেরপুর সংবাদদাতা: জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা বানি আমিনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০ টার সময় তার নিজ বাড়ির সামনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র পরিবারের সদস্যরা জানাযায় অংশ নেন।

এ সময় ইমরুল কায়েস তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান। এছাড়াও দেশের দূর্যোগ এ মুহুর্তে সবাইকে নিয়ে জানাযা করতে না পারায় সবার কাছ থেকে ক্ষমা চেয়েছেন তিনি। পরে গ্রাম্য কবর স্থানে তার পিতা বানি আমিনের লাশ দাফন করা হয়। এর আগে আজ সোমবার সকালে ঢাকা থেকে তার লাশ মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে পৌঁছায়।

প্রশাসনের পক্ষ থেকে আগেই জনসমাগম নিষিদ্ধ ঘোষণাা করা হয়েছিলো। সকাল থেকেই বাড়ির আশপাশে বিপুল পরিমান আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পুলিশ সুপার এস.এম মুরাদ আলী জানান- দেশের এ দূর্যোগ মহুর্তে যাতে করোনা ভাইরাস কোনভাবেই ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net