November 20, 2026, 12:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের লকডাউন ঘিরে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ইবি ছাত্রদল রূপপুরের আলোয় বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা: স্বপ্ন থেকে বাস্তবায়নের দীর্ঘ পথ চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা চারটি বোমার মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটক ও সিঁড়ির পাশে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় ব্যাংকের ভেতরে তা ছড়াতে পারেনি। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা চার ব্যক্তি ব্যাংকের সামনে এসে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর মধ্যে দুটি বোমা প্রধান প্রবেশদ্বারের সামনে ও সিঁড়ির পাশে বিস্ফোরিত হয়। অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

ঘটনার সময় বিস্ফোরণের শব্দ ও আগুন দেখতে পেয়ে বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি আগুন নিভিয়ে ফেলেন। তাঁর দ্রুত পদক্ষেপের কারণে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।

গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখার ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। ঘটনার পর পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা জাতীয় বস্তু নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net