November 20, 2026, 8:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের লকডাউন ঘিরে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ইবি ছাত্রদল রূপপুরের আলোয় বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা: স্বপ্ন থেকে বাস্তবায়নের দীর্ঘ পথ চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর

কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২

Oplus_16908288

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়া শহরের মজমপুরে একটি ভাঙারির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর পরপরই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও দোকানমালিক আহত হয়েছেন। বিস্ফোরণে তাঁদের দুজনের পায়েই গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে শহরের মজমপুর এলাকায় রেললাইনের পাশে রুহুল আমিনের ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে ভাঙারি বিক্রেতা সুমন এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে দোকানমালিক রুহুল আমিন।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুমন বিভিন্ন এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করে বিক্রি করেন। শুক্রবার দুপুরে শহরের কাস্টম মোড় এলাকা থেকে বস্তাভর্তি মালামাল একটি রিকশায় করে মজমপুরে রুহুল আমিনের দোকানে নিয়ে আসেন তিনি। দোকানের সামনে বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সুমন ও রুহুল আহত হন। বিস্ফোরণের শব্দে মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী রিকশাচালক তসলিম উদ্দিন বলেন, সুমন কাস্টম মোড় থেকে বস্তাভর্তি মালামাল তার রিকশায় করে মজমপুরে নিয়ে আসেন। এ জন্য ২০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছিল। গন্তব্যে পৌঁছানোর পর ভাড়া দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি সামনে এগিয়ে যান। এর মধ্যেই সুমন বস্তাটি রুহুলের দোকানের সামনে নামান। বস্তাটি নামানোর মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

ভাঙারি ব্যবসায়ী রুহুল আমিন বলেন, দোকানে বস্তাটি রাখার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। বস্তার ভেতরে কী ছিল, তা তিনি জানেন না। তবে সেখানে প্লাস্টিকের মালামাল রয়েছে বলেই তিনি ধারণা করেছিলেন। এটি বোমা কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন।

স্থানীয় বাসিন্দা রাজন বলেন, জুমার নামাজ শেষে তাঁরা বাসায় ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে সুমন ও রুহুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কী থেকে বিস্ফোরণ ঘটেছে, তা তাঁরা বুঝতে পারেননি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, বিকেল সোয়া ৩টার দিকে বিস্ফোরণে আহত সুমন ও রুহুল হাসপাতালে আসেন। তাঁদের সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুমনের বাঁ পায়ে তুলনামূলক বেশি আঘাত লেগেছে এবং সেখানে গভীর ক্ষত রয়েছে। অন্যদিকে রুহুলের ডান পায়েও আঘাত লেগেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net