November 10, 2026, 9:41 am

ইমরান উদ্দিন আহমদ/
কুষ্টিয়া শহরে দশম শ্রেণির স্কুলছাত্রী জাকিয়া সুলতানা মমোকে (১৬) প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় সরাররি অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় তার মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। পুলিশ জানায়, কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইমন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল । সে কুষ্টিয়ার সারাাপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাংলা ভার্সনের শিক্ষার্থী ছিল।
ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
যেভাবে ঘটেছিল হামলার ঘটনা/
গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের পাশে নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া সুলতানা। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা শেষে বাড়িতে ফিরে ভবনের প্রবেশপথে কলবেল চাপার জন্য অপেক্ষা করছিল জাকিয়া। এ সময় পেছন দিক থেকে এসে ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে অভিযুক্ত ইমন। হামলার একপর্যায়ে জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরি ফেলে পালিয়ে যায় হামলাকারী।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত হলেও চিকিৎসাধীন রয়েছে।
উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার অভিযোগ
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলেও কিছুদিন বিরতির পর আবারও সে বিরক্ত করতে শুরু করে। পরিবারের ধারণা, এ বিষয়ে তার অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই জাকিয়ার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়ে থাকতে পারে।
এদিকে, ঘটনার পর ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে শনাক্ত করে পুলিশ। হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।
এদিকে এ ঘটনার পর শহরজুড়ে পুলিশ ব্যাপক অভিযান চালায়। এ সময় শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৪৫ জনকে আটক করা হয়। যাদের অধিকাংশই টিনএজ। কি স্কুল কেউ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এসব আটকদের কুষ্টিয়া মডেল থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে এমন গ্রেফতার হওয়ার পর। সে নিজে ঘটনা দায় স্বীকার করে। এরপর পুলিশ আটকুড়া ৪৫ জনকে মুচলেকা দিয়ে তাদের অভিভাবকদের কাছে ছেড়ে দেয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন, রাতে যাদেরকে আটক করা হয় তাদের এমন জায়গা থেকে পুলিশ তুলে আনে যে জায়গাটি্তেএকজন শিক্ষার্থীর জন্য মোটেও উপযোগী ছিল না। কেউ পৌরসভার পিছনে কেউ পার্কের পিছনে অন্ধকারে, কেউ বিভিন্ন অলিতে গলিতে আড্ডারত অবস্থায় ছিল। তারা সবাই শিক্ষার্থী এটা তাদের সাথে মোটেই যাওয়ার কথা নয়।
পুলিম সুপার অভিভাবকদের অতি দ্রুত সতর্ক হবার আহ্বান জানান।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার অতি দ্রুততার সাথে হামলাকারী কে দ্রুততার সাথে করতে সক্ষম হয় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন ঘটনার সুস্থ তদন্ত হবে এবং বিচার হবে
এদিকে ঘটনার পর পুলিশের ব্যাপক তৎপরতার কারণে ইমন গ্রেপ্তার হয় জনগণের মধ্যে আশার সঞ্চার হয়।
কুষ্টিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হলে তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার উদ্যোগ নেওয়া হবে।
গ্রেপ্তার ইমনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। একই সাথে আইনগত প্রক্রিয়ার জন্য তাকে আদালতে তোলা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন শিক্ষার্থীর নিরাপত্তা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
কুষ্টিয়ার সামাজিক সংগঠনসমুহের প্লাটফরম সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান ঘটনার পরপরই পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতার প্রশংসা করেন। তিনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।