May 25, 2026, 1:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার দাবি আমির হামজার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

দেশে করোনায় মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে, ২৪ ঘন্টায় আরো ১০ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া ডেস্ক : দেশে করোনায় মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৯২ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন আরো ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন।

দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশের ১৯টি পরীক্ষাগারে ২ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪ জনের। এতে ২ হাজার ৯৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, গতকালের চেয়ে আজ নমুনা সংগ্রহ ১০ শতাংশ বেশি এবং পরীক্ষার সংখ্যা ৫ দশমিক ৫ শতাংশ বেশি। নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ২ জন। ষাটোর্ধ্ব ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১ বছর বয়সের ২ জন। তাদের মধ্যে ঢাকার ৫ জন, নারায়ণগঞ্জের ৪ জন ও নরসিংদীর ১ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net