November 24, 2026, 8:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান

এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সংশোধিত ফলাফলে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৫২০ জন শিক্ষার্থীর ফলাফলে বড় পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে ফেল থেকে পাস করেছেন ৩৫৭ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৬৩ জন শিক্ষার্থী।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পুনর্নিরীক্ষণের ফলাফলের এই সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করে।
প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে নতুন করে জিপিএ-৫ অর্জনের দিক থেকে যশোর বোর্ড তৃতীয় অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে ৪৬৫ জন নিয়ে শীর্ষে ঢাকা বোর্ড এবং ২৭৪ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ বোর্ড। সাধারণ বোর্ডগুলোতে নতুন জিপিএ-৫ পাওয়া মোট ১ হাজার ৪১১ জন শিক্ষার্থীর মধ্যে ১১ দশমিক ৫৫ শতাংশই যশোর বোর্ডের।
অন্যদিকে, ফেল থেকে পাসের সংখ্যার দিক থেকে সাধারণ ৯টি বোর্ডের মধ্যে যশোরের অবস্থান পঞ্চম। এ তালিকায় যশোরের আগে রয়েছে ময়মনসিংহ (৬৫৪ জন), ঢাকা (৫৯২ জন), কুমিল্লা (৫০৭ জন) ও দিনাজপুর বোর্ড (৪৭৮ জন)। সাধারণ বোর্ডগুলোতে ফেল থেকে পাস করা মোট ৩ হাজার ১৮২ জন শিক্ষার্থীর ১১ দশমিক ২২ শতাংশ যশোর বোর্ডের।
এর আগে সোমবার বিকেল ৩টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পুনর্নিরীক্ষণের প্রথম পরিসংখ্যান প্রকাশ করেছিল। তবে সেই হিসাবে গরমিল ধরা পড়ায় তা স্থগিত করে সরিয়ে নেওয়া হয়। পরে নতুন করে যাচাই-বাছাই ও হিসাব চূড়ান্ত করে রাত সাড়ে ৭টার দিকে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।
সংশোধিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সারা দেশে ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ শেষে সারা দেশে মোট ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ৭ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে সারা দেশে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net