February 27, 2026, 11:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

মেডিকেল গাউন তৈরি করছে জাপান

দৈনিক কুষ্টিয়া ডেস্ক

মেডিকেল গাউন ও হ্যান্ড স্যানিটাইজার তৈরির সিদ্ধান্ত নিয়েছে জাপানের প্রধান কোম্পানিগুলো। এর মধ্যে তৈরি পোশাক নির্মাতা তেইজিন লিমিটেড শিগগিরই মেডিকেল গাউন উৎপাদনে যাবে। কোম্পানিটি জুনের শেষ নাগাদ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাছে ৯০ লাখ গাউন সরবরাহের পরিকল্পনা হাতে নিয়েছে। জাপান টাইমস।

মেডিকেল গাউন সাধারণত দুই ধরনের হয়, সার্জিক্যাল ও নন-সার্জিক্যাল। এ অবস্থায় তেইজিন তাদের তৈরি গাউনের নকশা নিজেদের ওয়েবসাইটে আপলোড করবে। এর মধ্য দিয়ে তাদের প্রক্রিয়া অনুসরণে অন্যরাও এ গাউন তৈরি করতে পারবে, যা বর্তমানে দেশটিতে এসব মেডিকেল সরঞ্জামের ঘাটতি পূরণে সহায়ক হবে।

তেইজিন তাদের ওসাকাভিত্তিক তেইজিন ফ্রন্টিয়ার ইউনিটে নিজেদের উপকরণ ও জ্ঞান কাজে লাগিয়ে মে থেকে এক মাসের মধ্যে ৫০ হাজার গাউন তৈরি করবে। এছাড়া দেশের বাইরে চীন ও থাইল্যান্ডের কারখানায়ও কোম্পানিটি মেডিকেল গাউন উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে স্বাস্থ্যকর্মীদের দ্বারা ব্যবহূত প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতি পূরণে জাপানের রাসায়নিক ফাইবার উৎপাদনকারী প্রতিষ্ঠান তোরে ইন্ডাস্ট্রিজ গত বছরের চেয়ে তাদের উৎপাদন তিন গুণ করেছে। এসব প্রতিরক্ষা সরঞ্জাম স্থানীয় বাজারে সরবরাহের কথা ভাবছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে প্রসাধনী উৎপাদক শিসেইদো এরই মধ্যে হ্যান্ডস্যানিটাইজার উৎপাদন শুরু করেছে। স্থানীয় সময় শুক্রবার কোম্পানিটি তোচিগিতে তাদের কারখানায় এ উৎপাদন শুরু করে। পাশাপাশি মে থেকে ওসাকা, শিজুয়োকা ও সাইতামায়ও স্যানিটাইজার উৎপাদন করবে শিসেইদো। মাসে দুই লাখ বোতল বা এক লাখ লিটার হ্যান্ডস্যানিটাইজার উৎপাদনের কথা ভাবছে এ জাপানি কোম্পানি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net