September 12, 2026, 3:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর আবদুর রহমান (শামীম) হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন।
মামলায় ফিলিপনগর গ্রামের কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।
এজাহার অনুযায়ী, গত শনিবার বিকেলে সংঘবদ্ধ একটি দল লোহার রড, দা, ছুরি, কুড়াল ও লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পীরের দরবারে হামলা চালায়। তারা দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং পীর আবদুর রহমানকে নির্মমভাবে আঘাত করে হত্যা করে। হামলায় আরও কয়েকজন আহত হন।
এ ঘটনায় দরবারের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগও করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান আসামি রাজীব দফাদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
এ বিষয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ নিয়ে স্পষ্ট মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net