June 18, 2026, 8:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

কুষ্টিয়ায় বাজারদরের চেয়ে কম মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
রমজানের প্রস্ততি নিতে শুরু করেছের শহরতলীর মঙ্গলবাড়িয়ার স্বল্প আয়ের রমজান আলী। দিন তার ভালো যাচ্ছনা। তিনি সকালে শুনতে পান শহরে কম দামে টিসিবির পণ্য বিক্রয় হচ্ছে। সে শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে অনেক মানুষের ভীঁঁড়ে একজন হয়ে যান। লাইনে দাঁড়ান এবং টিসিবির কয়েকটি পণ্য ক্রয় করেন।

রমজান জানান তিনি ছোলা কিনতে পৌর বাজারে গিয়েছিলেন কিন্তু ছোলার দাম সেখানে প্রতি কেজি ৮০ টাকা। দাম শুনে রীতিমতো তিনি হতবাক। শেষ পর্যন্ত টিসিবি’র ট্রাক থেকে ৬০ টাকায় এক কেজি ছোলা কিনলেন। একইভাবে সয়াবিনসহ কয়েকটি পণ্য কিনলেন।
এভাবে বাজার দরের চেয়েও তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টি.সি.বি)। দাম কম হওয়ায় টিসিবির পণ্য ভোক্তাদের নিকট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তাদের নিকট পণ্য বিক্রি করতে মূল্য নির্ধারণ করে দিয়েছে টিসিবি। নির্ধারিত তালিকা অনুযায়ী প্রতি কেজি মশুরী ডাল (অস্ট্রেলিয়া) ৫০ টাকা, চিনি (তীর) প্রতি কেজি ৪৭ টাকা, প্রতি লিটার সয়াবিনের বোতল (তীর-পুষ্টি) ৮০ টাকা, ছোলা (অস্ট্রেলিয়া) প্রতি কেজি ৬০ টাকা ও খেজুর (নাগাল) প্রতি কেজির দাম ১২০ টাকা।

শাপলা চত্বরে কার্যক্রম সমন্বয় করেন কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এস,এম কাদেরী শাকিল ও পরিচালক মুরাদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net